TEACHERS & CAREERS

শুধু পড়ানো নয়—
প্রজন্ম গড়ার দায়িত্ব

আমরা এমন শিক্ষক ও শিক্ষিকা খুঁজি, যাঁরা বিশুদ্ধ দ্বীনি জ্ঞান, সমসাময়িক সচেতনতা এবং উত্তম আখলাকের মাধ্যমে শিশুকে সুন্দরভাবে পথ দেখাতে পারবেন।

OUR PURPOSE

কেন আমরা এই একাডেমি প্রতিষ্ঠা করেছি

শিশু যেন শুধু কুরআন পড়তে না শেখে; বরং দ্বীনকে বুঝে, ভালোবাসে এবং জীবনে ধারণ করে।

০১

বিশুদ্ধ দ্বীনি ভিত্তি

দেশে ও প্রবাসে বেড়ে ওঠা শিশুদের কুরআন, সুন্নাহ, বিশুদ্ধ আকীদা এবং সুন্দর আদব-আখলাকের সঙ্গে যুক্ত করা।

০২

বোঝার শিক্ষা

শুধু তিলাওয়াত নয়—ইসলামের মৌলিক শিক্ষা, উদ্দেশ্য ও সৌন্দর্য বয়স-উপযোগী ভাষায় বুঝতে শেখানো।

০৩

সচেতন প্রজন্ম

কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞানী, আত্মবিশ্বাসী, চরিত্রবান ও দায়িত্বশীল মুসলিম প্রজন্ম গড়ে তোলা।

আমাদের আকীদা ও মানহাজ: আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ। ফিকহ ও মাসআলার ক্ষেত্রে আমরা কুরআন, সহিহ সুন্নাহ এবং সালাফে সালিহীনের বুঝ অনুসরণকে গুরুত্ব দিই।

OUR EDUCATORS

আমাদের শিক্ষকবৃন্দ

জ্ঞান, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে শিশুদের শেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।

AR

Md Abdur Rahman

Founder & Lead Instructor

কুরআন, তাজবীদ, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজের শিক্ষক।

BA

Hafez Md Boni Amin

Quran & Islamic Studies Instructor

কুরআন শিক্ষা ও ইসলামিক স্টাডিজে পাঠদান করেন।

MO

Hafez Mushfiq Omar

Quran & Islamic Studies Instructor

কুরআন শিক্ষা ও ইসলামিক স্টাডিজে পাঠদান করেন।

JOIN OUR TEAM

শিক্ষক/শিক্ষিকা নিয়োগ

বর্তমানে শিশুদের কুরআন ও তাজবীদ শেখানোর জন্য যোগ্য, ধৈর্যশীল ও দায়িত্বশীল শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।

পদ: মহিলা কুরআন ও তাজবীদ শিক্ষিকা ২ জন

আমরা যাঁদের খুঁজি

  • বিশুদ্ধ আকীদা ও মৌলিক ইসলামি জ্ঞানে দৃঢ়তা
  • কুরআন, তাজবীদ, হাদিস, সীরাহ ও ফিকহের ভিত্তিগত জ্ঞান
  • মাকাসিদুশ শরী‘আহ এবং সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা
  • শিশুদের উপযোগী ভাষায় সহজ করে বুঝানোর দক্ষতা
  • উত্তম আখলাক, ধৈর্য ও নিজেকে নিয়মিত উন্নত করার আগ্রহ
  • Zoom বা Google Meet-এ অনলাইন ক্লাস নিতে পারা

পারিশ্রমিক: যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী আলোচনা সাপেক্ষে

APPLICATION SCREENING

প্রাথমিক আবেদন ও নিয়োগ পরীক্ষা

মোট ৫০টি প্রশ্ন: ৩০টি নৈর্ব্যক্তিক এবং ২০টি লিখিত প্রশ্ন।

পরীক্ষার নিয়ম
  • মোট সময়: ৩৫ মিনিট
  • ৩০টি MCQ ও ২০টি লিখিত প্রশ্ন থাকবে
  • সময় শেষ হলে উত্তর নির্বাচন বা লেখা আর পরিবর্তন করা যাবে না
  • সময় শেষ হওয়ার পর যেটুকু উত্তর করা হয়েছে, সেটি নিজে Submit করতে হবে

পরবর্তী পেজে গিয়ে “পরীক্ষা শুরু করুন” চাপলেই সময় গণনা শুরু হবে। পরীক্ষার ফলাফল আপনার ইমেইল অথবা মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হবে।